শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) থেকে এম এ মান্নান : সারা দেশের ন্যায় নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে পোরশা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদাউস শিক্ষা অফিসার সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উপকারভোগী নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় পোরশা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এবং পোরশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান ও কোষাধক্ষ্য তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা