শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাজী নজরুল ইসলাম বর্ষ উপলক্ষ্যে পটিয়ায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কাজী নজরুল ইসলাম বর্ষ উপলক্ষ্যে পটিয়ায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হামদ, নাত, সংগীত, কবিতা ও সাহিত্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।১৩ অক্টোবর (মঙ্গলবার) পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় এ পুরস্কার প্রদান করা হয়।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করেন। এর আগে নজরুল বর্ষ উপলক্ষ্যে পটিয়া উপজেলা ও চট্টগ্রাম জেলার উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উল্লিখিত ইভেন্টগুলোর ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা তন্ময় দাশ, খাদ্য কর্মকর্তা জামাল হোসেন, বিএনপি নেতা মাঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম চৌধুরী পিবলু, কেলিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর দাশ গুপ্ত, উনাইনপুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয়ন বড়ুয়া এবং দক্ষিণ আশিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন অদুদি প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা