সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছায় পৌর বিএনপি নেতা আতিকুর রহমান লেন্টুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

চৌগাছায় পৌর বিএনপি নেতা আতিকুর রহমান লেন্টুর দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করেছেন পৌর বিএনপির নির্বাহী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর মেয়র প্রার্থী আতিকুর রহমান লেন্টু।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি পৌরসভার ৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা ও প্রভাষক সেলিম সিদ্দিকী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মইদুল ইসলাম, ইছাপুর দাসপাড়া পূজামণ্ডপের সভাপতি সুবীর কুমার দাস, কংশরীপুর বিশ্বাসপাড়ী সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্যামল বিশ্বাস, আদিবাসীপাড়ার দুর্গামণ্ডপের সভাপতি সঞ্জয় সরদার, রাধাকৃষ্ণ মন্দির দুর্গাপূজা মণ্ডপের সভাপতি পবিত্র কুমার সিংহ, ঋষিপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি রিপন কুমার দাস, নিরিবিলিপাড়া শ্রীশ্রী দুর্গামণ্ডপের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, রাজেশ্বরী দুর্গামণ্ডপের সভাপতি স্বপন কুমার দাস এবং সর্বজনীন কালী মন্দিরের সাধারণ সম্পাদক অশোক হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পৌর বিএনপির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর মেয়র প্রার্থী আতিকুর রহমান লেন্টু বলেন, “আমি চৌগাছা পৌরসভার মেয়র নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের পাশে সব সময় থাকব। তাঁদের সুখে-দুঃখে পাশে দাঁড়াব এবং সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা