বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীপুরে কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খানের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন

শ্রীপুরে কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খানের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নম্বর কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খান মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কাদিরপাড়া ইউনিয়নের অধীন ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনের সাথে কুশল বিনিময়কালে চেয়ারম্যান আইয়ুব হোসেন খান শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান আইয়ুব হোসেন খান উপস্থিত সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “কাদিরপাড়া ইউনিয়নবাসীর সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং আগামীতেও সেবা করতে চাই। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি পুনরায় চেয়ারম্যান হয়ে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো করতে চাই।”

মণ্ডপ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এলাকার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা