বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ মোল্লার পরিদর্শন

শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ মোল্লার পরিদর্শন

শালিখা মাগুরা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রিয়াজ মোল্লা ইউনিয়নের ২৬টি পূজামণ্ডপ অষ্টমী ও নবমী দুই দিন ধরে পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫,০০০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা