বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঝিনাইগাতী সীমান্তের লেবু বাগান থেকে পরিত্যক্ত ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতী সীমান্তের লেবু বাগান থেকে পরিত্যক্ত ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের গারোকোনা লেবু বাগান নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত ৮৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতল উদ্ধার করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় হলদিগ্রাম বিওপির বিজিবি সদস্যরা ২০ অক্টোবর মঙ্গলবার রাতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন সীমান্তবর্তী গারোকোনা লেবু বাগান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ আটক করে।

উদ্ধারকৃত ৮৪ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ২৬হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা