বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরা থেকে আল এমরান: মাগুরায় সাকের হোসেন নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) ভোরে দিকে মাগুরা পৌর বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারের ভেতরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকের হোসেন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আমাদের আইনগত যে প্রক্রিয়া সুরোতহাল রির্পোট ইতিমধ্যে সম্পন্ন করেছে পুলিশ। আর ডাক্তার সাহেবরা ময়নাতদন্তের কাজ শেষ করেছেন। নিহতের পক্ষ থেকে অভিযোগ দাখিল করবে। আর আমাদের যে কার্যক্রম এর রহস্য উদঘাটন কে বা কারা এর সাথে সংশ্লিষ্ট এবং কিভাবে এ ঘটনাটি ঘটলো সেটির ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে এর অগ্রগতি আপনাদের জানাবো।

ময়নাতদন্তের সময় উপস্থিত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডাক্তার কৃষ্ণপদ দাশ জানান, ময়নাতদন্তের সময় মাথার পিছনের একটি ইনজুরী পায় ওখান থেকে গুলির একটি আলামত আমরা সংগ্রহ করেছি যা পরে পূর্নাঙ্গা রিপোর্টের সাথে পেশ করা হবে।

এদিকে, এ হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এবং যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা শহরে বিক্ষোভ মিছিল বের করেন এবং সড়ক অবরোধ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা