বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সেবকের ভূমিকায় দেশসেবা করতে চাই’ : সিংগাইরে পূজামণ্ডপ পরিদর্শনে খাদ্যমন্ত্রী

সেবকের ভূমিকায় দেশসেবা করতে চাই’ : সিংগাইরে পূজামণ্ডপ পরিদর্শনে খাদ্যমন্ত্রী

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : গনপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমার কাজ একটাই সেবকের কাজ,দেশ সেবার কাজ।আমরা কোন দ্বন্দ্বে জড়াতে চাই না ধর্ম,বর্ন সবাই মিলে শান্তিময় মানিকগঞ্জ গড়তে চাই।

বুধবার( ২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সিংগাইর উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া পূজা মণ্ডপ পরিদর্শন সময় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।তিনি আরো বলেন ১৭ বছর আন্দোলনে নেতাকর্মীরা আমার পাশে ছিল এবং আপনারা ভোট দিয়ে এইআসনে বসিয়েছেন। তাই এ কৃতজ্ঞতাটা জবাবদিহির মধ্যে থাকতে হবে আমি আমার দায়িত্ব পালন করতে হবে।তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন  আগামী স্হানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেয়ার কথাবলেন।

পূজা কমিটির সভাপতি যতিন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর পিপি আ ন ম নুরতাজুল আলম বাহার,উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার ভূমি মো আল আমিন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান রোমান, সাবেক পৌর মেয়র খোরশেদ আলম ভূইয়া জয়,সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু ও জেলা উপজেলার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা