শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিজিবি চেকপোস্ট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তাক আহমদ (৩৬)। তিনি হোয়াইক্যং এলাকার বাসিন্দা নুর আহমদের ছেলে।

এসআরবি-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানার জিআর মামলা নম্বর ১৮১/২২-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(খ) উপধারায় সাত বছরের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা