রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছায় জাতীয় যুব দিবস পালন, যুবক-যুবতীর মাঝে ঋণের চেক বিতরণ

চৌগাছায় জাতীয় যুব দিবস পালন, যুবক-যুবতীর মাঝে ঋণের চেক বিতরণ

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

সহকারী উপজেলা যুব কর্মকর্তা মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানই গুলশান, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুল ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস খাতুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়া ইল্লাহ। এ সময় বক্তব্য দেন আশরাফ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আশীষ চ্যাটার্জি।
এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছামছুর নাহার, মহাবুর রহমান, ছাগল পালনে সফল উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান, গাভি পালনে সফল খামারি এবং উপজেলা সহকারী যুব কর্মকর্তা শাহিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৮ জন যুবক-যুবতীর মাঝে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা