সোহেল রানা, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার সকালে টান কালিয়াকৈর এলাকা থেকে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খুলসিন্দুর এলাকার আমজাদ বেপারীর ছেলে আলীম হোসেন(৪২)। তিনি কুয়েত প্রবাসী ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর মনিরের বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে বসবাস করতেন। কয়েকদিন আগে কুয়েত থেকে দেশে আসেন আলীম হোসেন। দেশে আসার পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকতো। সোমবার সকালে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী পাশের রুমে চলে যায়। আলীম এসময় ঘরের দরজা বন্ধ করে দেয়।ঘরের দরজা বন্ধ দেখে আলিমের স্ত্রী ডাকাডাকি করার পরও দরজা না খোলায় আলিমের স্ত্রী আশেপাশের লোকজনকে ডেকে আনে । এলাকার লোকজন দরজা ভেঙে দেখে আলিম সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে কালিয়াকৈর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন কবির বলেন,খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাইজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
