সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের ফলে অন্তসত্বা, বৃদ্ধ গ্রেপ্তার

ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের ফলে অন্তসত্বা, বৃদ্ধ গ্রেপ্তার

মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৪৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর এলাকায়।

ভূক্তভোগী নারী জানায়, অভিযুক্ত বৃদ্ধের স্ত্রী অসুস্থ থাকায় তার বাড়ীতে মাঝে মধ্যে ডেকে নিয়ে কাজ করাতেন। এই সুযোগে গোপনে বিয়ের প্রলোভনে বিগত ৩ মাস যাবত আমার জোরপূর্বক শারীরিক মেলামেশা করে। একপর্যায়ে আমি তিন মাসের অন্তসত্বা হয়ে পড়ি। এসময় তাকে বিয়ের জন্য চাপ দিলে সে টালবাহানা শুরু করে। সেই সাথে এই ঘটনাটি কিছু অর্থের বিনিময়ে এলাকার তার পক্ষের কিছু প্রভাবশালী লোকজন নিয়ে গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এঘটনাটি এলাকায় জানাজানি হলে সে গা ঢাকা দেয়। পরে কোন উপায় না পেয়ে থানায় মামালা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমি এঘটনার সঠিক বিচার চাই।

ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, এঘটনায় মেয়েটির বাবা আঞ্জু মিয়া বাদী হয়ে সোমবার (৯নভেম্বর) থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, মামলা নং ৬। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার (১০নভেম্বর) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হবে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত বৃদ্ধ ঐ এলাকার মৃত-হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে এঞ্জু (৪৮)।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা