সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাস ও কিশোর গ্যাং অপরাধ কার্যকলাপ দমনের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ১শ’ ৮ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার, মাদক সেবনকারি, পরোয়ানা জারি, মাদক মামলা সহ বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ছাত্রলীগ ইউপি সক্রিয় সদস্য, স্বেচ্ছাসেবক লীগ ইউপি প্রচার সম্পাদক-ওয়ার্ড সা.সম্পাদক, যুবলীগের ইউপি সিনিঃসহ সভাপতি সহ পুলিশ ব্লক রেড অভিযানে ৩৬ ঘন্টায়-২৪ আসামি’ আইনের আওতায় আনতে সক্ষম হয়।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (৯ ও ১০ নভেম্বর) গত ছত্রিশ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্সে, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি’ বাংলাদেশ পুলিশের একাধিক চৌকস টিম নিয়ে মাদক বিরোধি জোরদারে সন্ত্রাস ও কিশোর গ্যাং’দের অনুসন্ধান তথ্যে গোপন আস্তানাতে একযোগে হানা দেয়।
পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃত:
মাদক সেবনকারি- মোঃ জাহিদুল ইসলাম (৩১), রুবেল (২৭), মোঃ শাওন (২৭), মোঃ মামুন (৩০), মোঃ মুন্না (২৫), মোঃ দিপু (২৮), রুবেল আহসান (২০), মোঃ রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মোঃ মাসুম (৩৫), মোঃ তামিম ইকবাল (২০), মোঃ শামীম (৩০) নামে।
সন্ত্রাস বিরোধি- উপজেলার নোয়াগাঁও ইউপির নোয়াগাঁও গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মোঃ মুকবুল হোসেন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ইউপি সিনিয়র সহ-সভাপতি, একই ইউপির মালিপাড়া গ্রামের শাহ মো.শাহজাহানের ছেলে মোঃ মোমেন (৪৩) নামে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ইউপি ৪ নং ওয়ার্ড সা.সম্পাদক ও একই ইউপির কোবাগা গ্রামের পিনত চন্দ্র বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (৩০) নামে ইউপি প্রচার সম্পাদক ও
উপজেলার চরডলিয়া গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে আয়নাল হক (৬০) নামে।
বৈষম্য বিরোধি আন্দোলনের- উপজেলার কাঁচপুর ইউপির সোনাপুর পূর্বপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে রিফাত হাসান (২২) নামে ইউপি ছাত্রলীগ সক্রিয় সদস্য।
পরোয়ানা জারি- মোঃ ওহিদ (৫৩), সানি (২৩) ও মোসাঃ তাছলিমা আক্তার () নামে।
মাদক সম্রাজ্ঞি- মিনু (৫০), ওসমান গণি (৪৫) ও রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২) সহ গত ৩৬ ঘন্টায় পুলিশ-২৪ আসামি গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে দুই দফায় পুলিশি নজরে আদালতে সোপর্দ করে।
