৪৩
সৈয়দ সিরাজুল ইসলাম হাসান: মৌলভীবাজার জেলার চায়ের রাজধানীর শ্রীমঙ্গলের ছেলে সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) পরিচালক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মো নসিম মিয়া সুযোগ্য
সন্তান সরফরাজ আহমেদ সরফু বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে। মিছিলের নেতৃত্ব প্রধান করেন ও বক্তব্য রাখেন যুবদল নেতা নিয়ামুল হক তরফদার, ইয়াছিন আহমেদ রবিন, ছাত্রদল নেতা জালাল আহমেদ, ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সহ উপজেলা বিএনপি যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের কয়েকশো নেতৃবৃন্দ।
