বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও পাতলি খালের প্রস্তুতি পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল

প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও পাতলি খালের প্রস্তুতি পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে সদর উপজেলার পিএমখালীর পাতলি খাল ও জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
মঙ্গলবার সকালে তিনি পিএমখালী এলাকায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির স্থান সরেজমিনে ঘুরে দেখেন এবং জনসভা সফল করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিএমখালীর ঐতিহাসিক পাতলি খাল খনন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সারাদিন খাল খননের কাজে যুক্ত ছিলেন। এছাড়া ওই এলাকায় তাঁর লাগানো খেজুর গাছের স্মৃতিচিহ্ন এখনও বিদ্যমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

লুৎফুর রহমান কাজল আরও বলেন, জিয়াউর রহমানের খাল খননের যে ঐতিহাসিক আলোকচিত্রটি দেশব্যাপী পরিচিত, সেটিও এই পাতলি খাল এলাকায় তোলা হয়েছিল। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে আসছেন—এটি জেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”
এ সময় কক্সবাজার সদর উপজেলা বিএনপি, পিএমখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা