বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আমতলী, বরগুনা থেকে এসএম সুমন রশিদ : বরগুনার আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. সুজন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আমতলী থানাধীন ৬ নম্বর সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুরিয়ার খেয়াঘাট-অফিস বাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আমতলী থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সুজনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুজন আমতলী উপজেলার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মো. আলাম হাওলাদারের ছেলে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা