বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে 

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে 

মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান: মৌলভীবাজারে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে মৌলভীবাজার জেলায় পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয় এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মডেল থানার ওসি জানান, বিশেষ এ ড্রিলের মাধ্যমে সদস্যদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা, সমন্বিত অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই করা হয়।পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযান চলাকালে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিশেষ মোবিলাইজেশন ড্রিল, টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণকে যেকোনো সন্দেহজনক তথ্য পুলিশকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা