মো.নূর আলম ভূইয়া: রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি ও অস্ত্র সহ মোঃ রবিউল ইসলাম, মোঃ মাহবুব আলম মানিক , মোঃ নজরুল ইসলাম নামের ৩ সন্ত্রাসি কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯-জুন) দিবাগত রাত ১২ টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কে কাজলার পাড় এলাকায় র্যাব-১০ এর নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করার সময় তাদের আটক করে র্যাব-১০।
র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বুধবার (১০-জুন) দূপুরে এক প্রেস বিফিংয়ে জানান, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল রাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডস্থ কাজলারপাড় এলাকায় চেকপোষ্ট স্থাপন করে চেকপোষ্ট কার্যক্রম শুরু করে এসময় চেকপোস্ট করাকালে একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করলে র্যাব সদস্যগণ মোঃ রবিউল ইসলাম, মোঃ মাহবুব আলম মানিক , মোঃ নজরুল ইসলাম নামের ৩ সন্ত্রাসি কে আটক করে এ সময় তাদের সাথে থাকা ১ টি বিদেশী পিস্তল, ১ টি রিভলভার, ২ টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি ও ১ টি গুলির খালি খোসা উদ্ধার করা হয় এ ছাড়া বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যাবহার করা একটি প্রইভেটকার আটক করা হয়।
আটককৃত মোঃ রবিউল ইসলাম (৪৫), পিতা- মৃত চানমিয়া, সাংÑ করিমাবাদ, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, মোঃ মাহবুব আলম মানিক (৩৮), পিতা- মৃত আঃ লতিফ শেখ, সাংÑ জশলং, থানা- টুঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, মোঃ নজরুল ইসলাম (৪৭), পিতা- মোঃ ইসরাইল, সাং- ফোল্ডার স্ট্রীট, থানা- ওয়ারী, ডিএমপি, ঢাকা।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।
