বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামসংলগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে কারিমা এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের ৭ বছর বয়সী মেয়ে ইসরাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তারা পদ্মা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুই শিশুর মধ্যে প্রথমে একজনের মরদেহ উদ্ধার করে। পরে বিকেলের দিকে নিখোঁজ থাকা আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে ধাপে ধাপে দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা