শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়ায় আমির ভান্ডার সংসদের নবনির্বাচিত সভাপতি পেয়ারুল মোস্তফা শাহ আমিরী সংবর্ধিত

পটিয়ায় আমির ভান্ডার সংসদের নবনির্বাচিত সভাপতি পেয়ারুল মোস্তফা শাহ আমিরী সংবর্ধিত

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার পটিয়ায় আমির ভান্ডার সংসদের ২০২৬-২০২৮ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। আমির ভান্ডার সংসদে নবনির্বাচিত সভাপতি শাহসূফি সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরীকে ১ জুলাই বুধবার রাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন আঞ্জুমানে আশেখানে পেয়ারু শাহ আমির ভান্ডারী কেন্দ্রীয় পরিষদ এবং ১১ দিনব্যাপি ছরকার গাউছুল আযম মাহফিল কমিটি।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মাসুদউজ্জমান আমিরী, সৈয়দ নেওয়াজ আমিরী, সৈয়দ দৌলতউজ্জমান আমিরী, পটিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, আঞ্জুমানে আশেখানে কেন্দ্রীয় পরিষদের মোস্তাক আহমদ, মোহাম্মদ বখতিয়ার হামিদ, মকসুদ ভান্ডারী, সায়েম ভান্ডারী,মুহাম্মদ কায়সার, ফরহাদ, বাবুল মুহাম্মদ নাছির উদ্দীন, কাইয়ুম, মোহাম্মদ ইউসুফ এমদাদ, মোক্তার, নেজাম প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি পেয়ারুল মোস্তাফা আমেরী আমির ভান্ডার দরবার শরীফের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা