এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: পারিবারিকভাবে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও বরেণ্য ইসলামী বক্তা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে জুমার নামাজ শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের সদস্য ও উপস্থিত নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো পুত্র ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, সেজো পুত্র ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
দোয়া ও মোনাজাতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্য, স্বজন ও দেশবাসীর জন্য শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়।
উল্লেখ্য, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
৩৯
