বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভোলার লালমোহনে অটোরিক্সার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু!

ভোলার লালমোহনে অটোরিক্সার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু!

মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে ৪টি অটোরিকশা মুখোমুখি হয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী অটোরিকশার নিচে পড়ে যায় আব্দুল্লাহ। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত অবস্থায় তাকে ওই অটোরিকশাযোগে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা