শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি চিঠি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি চিঠি

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস ও ক্যাথল্যাব চালু আছে কি না, তা জরুরি ভিত্তিতে জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব সেবা বন্ধ থাকলে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিকসের চাহিদা দুই কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস, ক্যাথল্যাবসহ সেবাগুলো চালু আছে কি না, তা জানাতে হবে। কোনো সেবা চালু না থাকলে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিকসের চাহিদা জরুরি ভিত্তিতে অধিদপ্তরে পাঠাতে হবে। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

কোন এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সারাদেশের ২৮ জেলার ৫৩টি সরকারি হাসপাতালে বিপুল অর্থ ব্যয়ে কেনা ১৪৮টি চিকিৎসাযন্ত্র বাক্সবন্দি পড়ে থাকার তথ্য উঠে আসে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবাগুলো বাস্তবে চালু আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই চিঠি পাঠানো হলো।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা