শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন উপলক্ষে ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের ৫৫৩টি উপজেলায় একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ওহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, যশোরের ফুটবল কোচ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রেফারি ও ক্ষুদে খেলোয়াড়রা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। খেলাধুলার চর্চা তরুণ প্রজন্ম।
