খুলনা অফিস : মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রাত ১২:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন, গোপাল সরকার (৫২), পিতা: শ্যাম সরকার, সাং: কাইনমারী, থানা: মোংলা, জেলা: বাগেরহাট
গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
