বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধ : মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা ২০২৬ শুভ উদ্বোধন । থিয়েটার ইউনিট মাগুরার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন । সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরার ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা আয়োজন করেছে। সপ্তাহব্যাপী এ অভিনয় প্রতিযোগিতা চলবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো: ওয়ালিদুর রহমান,আপেল মাহামুদ সবুজ, মইনুল ইসলাম জিসান ও, সৈয়দ আশিকুল ইসলাম মুসা।এ প্রতিযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করেন মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম এবং অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা