আল এমরান, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের শহিদ জোয়াদ্দার বাড়ী ও গুদাম থেকে সরকারী ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ ও অবৈধ মজুদদার ও কালোবাজারী দায়ে ২ জন গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, মাগুরা শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের সরকার কর্তৃক সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধ্য ভাবে মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫ ও ৬ সেপ্টম্বর একই গ্রামের শহিদ জোয়াদ্দারের বাড়ীতে ও গুদামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, শ্রীপুর থানা পুলিশ ও কৃষি বিভাগ যৌথ অভিযানে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে সার মজুদ এর দায়ে পলাতক আসামী মোঃ শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দার আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
