শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সততা ও নিষ্টার মধ্যে কাজ করার আহবান জানান ইউএনও

রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সততা ও নিষ্টার মধ্যে কাজ করার আহবান জানান ইউএনও

রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে কর্মরত ২৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যলয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও পোশাক সামগ্রী তুলে দেন।

এ সময় ইউএনও বলেন, সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন উপস্থিত ছিলেন।

বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা