মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় লাইসেন্স না থাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পশু খাদ্য ব্যবসায়ী’আফনান ট্রেডার্সের মালিক’কে কুড়ি হাজার টাকা জরিমানা করে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ) দুপুরের দিকে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ (২০) ধারায় লঙ্ঘনে অপরাধ অনুযায়ী’ পশু খাদ্য বিক্রয়ে লাইসেন্স না থাকায়’আফনান ট্রেডার্স এর মালিক’কে কুড়ি হাজার টাকা জরিমানা করে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ সহ সোনারগাঁও থানা পুলিশের এসআই হারুনসহ সঙ্গীও ফোর্স অভিযানে সহায়তা করেন।
