বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন বিজয়নগর মডেল প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিঙ্গারবিল বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত মুক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সাত সদস্যের এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি আশিষ সাহা (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক মোঃ কেফাইতুল ভূইয়া (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মোঃ বাইজিদ মিয়া (দৈনিক রূপালী বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন (প্রতিদিনের বাংলাদেশ)।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিজয়নগরের সাংবাদিকদের পেশাগত ঐক্য, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
