শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জলঢাকায় বাংলাদেশ যুব মজলিসের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় বাংলাদেশ যুব মজলিসের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত যুব মসলিস নীলফামারী জেলার উদ্যোগে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর উপজেলার পৌরসভার ট্রফিক মোড়ে বিকেলে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুরজ্জামান, বিশেষ মেহমান মাওলানা আব্দুল্লাহ আশরাফ,

নীলফামারী জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক হাবিবুল বাশার (জয়,) নীলফামারী জেলা শাখার সভাপতি ক্বারী মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শাখার সভাপতি হাঃ ক্বারী মাওলানা জাফর আহমেদ, বিশেষ আলোচক জলঢাকা উপজেলার শাখার সহ সমাজ কল্যান সম্পাদক মাওলানা শামসুজ্জামান সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম আজাদী।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস জলঢাকা উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ সালিমুল্লাহর পরিচালনা শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম। মাহফিলে ইসলাম ধর্মের বিভিন্ন নবী রাসুলের ইতিহাস তুলে ধরেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা