বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ইসলামপুরে নাছিরকে কুপিয়ে জখম, জড়িতদের গ্রেপ্তারের দাবি

ইসলামপুরে নাছিরকে কুপিয়ে জখম, জড়িতদের গ্রেপ্তারের দাবি

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় নাছির আহমেদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডুলাফকির মাজার রাস্তার মাথায় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত নাছির আহমেদ মধ্যম নাপিতখালীর বাসিন্দা রশিদ আহমেদের মেঝ ছেলে। হামলার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একদল দুর্বৃত্ত নাছির আহমেদের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, নাছির আহমেদ একজন নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ। তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিরা যে-ই হোক, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে কাউকে পাওয়া যায়নি। হামলায় জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আহত নাছির আহমেদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা