বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পদ্মা- গড়াই নদীতে নৌকা ভ্রমণের নামে উচ্চশব্দে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে পুলিশ সুপারের কড়া হুঁশিয়ারি

পদ্মা- গড়াই নদীতে নৌকা ভ্রমণের নামে উচ্চশব্দে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে পুলিশ সুপারের কড়া হুঁশিয়ারি

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : পদ্মা, গড়াই নদী ও হরিপুর ব্রীজ কেন্দ্রিক উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে কুষ্টিয়া জেলার নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (১০ সেপ্টেম্বর) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। তিনি নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদেরকে জেলার পদ্মা নদী, গড়াই নদী ও হরিপুর ব্রীজ কেন্দ্রিক সংগঠিত উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি রাতের বেলা গড়াই নদীতে যেন উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা না হয় সেজন্য সন্ধ্যার পরে নৌকাগুলো বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দকে অনুরোধ করেন । সেই সাথে কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, নির্দেশনা না মানলে নৌকা এবং সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ব্যবসায়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোহাম্মাদ জাকির হোসেন, অফিসার ইনচার্জ- কুষ্টিয়া মডেল থানা, ডিআইও-১ (ডিএসবি),কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসারবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা