বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা পল্লবীতে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পল্লবীতে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে সেকশন-১১, ব্লক-সি এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মোঃ রাজন সরদার (২৫) ও মোঃ ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে রাজন সরদারের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল এবং ফয়সালের কাছ থেকে একটি দেশীয় হাসুয়া উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা