বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহম্মদপুর মধুমতি নদীতে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

মহম্মদপুর মধুমতি নদীতে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা দীঘা ইউনিয়নের শিরগ্রাম-কাশিপুর এলাকা সংলগ্ন মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর মরাদেহ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় এই মরাদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্র জানায়, এদিন সকালে কাশিপুর-শিরগ্রাম এলাকার মধুমতি নদীতে স্থানীয় জনগণ একটি অজ্ঞাত ৩৫ থেকে ৪০ বছরের মহিলার মরাদেহ ভাসতে দেখেন। পরে মরদেহটি নদীর তীরে আঁটকে গেলে তারা মহম্মদপুর থানার পুলিশকে খবর দেয়। মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলায় তুলসীমালা থাকায় ওই নারী হিন্দু সম্প্রদায়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা