শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন

সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সার্ভেয়ার আমিন এসোসিয়েশনের সাধারণ সভা ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বপন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন আবু তাহের। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ,সাধারণ সম্পাদক কে এম লুৎফুল কবির,সহ-সভাপতি: মোস্তাফিজুর রহমান মানিক,সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক: মো: ফোরকান,যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাবু,

অর্থ সম্পাদক: মোহাম্মদ আলম,সহ-অর্থ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক: মোহাম্মদ হাসানুজ্জামান ফয়সাল,আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিভূতি শীল,সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফোরকান আলমদার, কার্যকরী সদস্য অজিত দেবনাথ,কার্যকরী সদস্য আব্দুর রহমান

সভায় নবগঠিত কমিটি সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সার্ভেয়ারদের ন্যায্য অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা