মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গ্রাহককে মারপিট করলেন ফিলিং স্টেশনের মালিক, মুহুর্তেই ভাইরাল ভিডিও 

গ্রাহককে মারপিট করলেন ফিলিং স্টেশনের মালিক, মুহুর্তেই ভাইরাল ভিডিও 

ডিমলা (নীলফমারী) থেকে মহিনুল ইসলাম সুজন : লীলফামারীর ডিমলা উপজেলায় পাম্প মালিকের লোহার অ্যাঙ্গেলের আঘাতে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাহবুবুর রহমান (২৮) নামের এক যুবককে ভর্তি করা হয়েছে ।এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত প্রায় দুইটার উপজেলা সদরের জৌমতির চৌপতি নামক এলাকার আলম ফিলিং স্টেশন এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায় আলম স্টেশনের মালিক শাহ আলম অপেক্ষমান গ্রাহকদের কাছে তেল থাকার পরও তেল না দিয়ে ফিলিং স্টেশন বন্ধ রাখেন।এ সময় গ্রাহকরা তেল চাওয়ায় শাহ আলমের সাথে বাক বিতন্ডা হয়।

এক পর্যায়ে আলম লোহার একটি অ্যাঙ্গেল হাতে নিয়ে অপেক্ষমান গ্রাহকদের দেখিয়ে মারার ইসারা করেন।তারপর তার রুমের দিকে গ্রাহকরা ছুটে এলে আলমের হাতে থাকা লোহার অ্যাঙ্গেল দিয়ে তিনি গ্রাহকদের মারপিট করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বে-সামাল দেখে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন(পাম্পটির)যাবতীয় কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে স্থগিত করে দেন।ওইদিন রাতে সরকারের তেলের দাম পুনর্নির্ধারণের ঘোষণার পরপরই মেসার্স আলম ফিলিং সেন্টারে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।কিন্তু রাত সাড়ে ১০টা থেকেই পাম্পটি বন্ধ রারা হয়।মালিক শাহ আলম রাত ১২টার পরে ফিলিং স্টেশনে এসে নতুন বর্ধিত মূল্য সেটআপ শুরু করলে অপেক্ষমান গ্রাহকেরা প্রতিবাদ জানিয়ে আগের নির্ধারিত মূল্যে তেলের দাবি জানান।এক পর্যায়ে শাহ আলম একটি লোহার অ্যাঙ্গেল হাতে নিয়ে গ্রাহকদের মারপিটের ইসারা করলে গ্রাহকরা তার কাছে ছুটে গেলে তিনি মারপিটও করেন।

আলম ফিলিং স্টেশনের মালিক শাহ আলম বলেন,আমাদের কর্মচারীদের ওপরই আগে হামলা চালানো হয়েছিলে। বর্তমানে আমার কাছে পূর্বের দামে কেনা প্রায় ১১ হাজার লিটার‌ ডিজেল,১০ হাজার ৪৯৭ লিটার পেট্রোল, ১০ হাজার ৩৮০ লিটার অকটেন মজুদ রয়েছে। বিদ্যুৎ সংযোগে ত্রুটি থাকায় সাময়িকভাবে ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ ছিল।

ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিং স্টেশনটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা