সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দেশকে অস্থিতিশীল ও ষড়যন্ত্রের প্রতিবাদে শালিখায় প্রতিবাদ মিছিল

দেশকে অস্থিতিশীল ও ষড়যন্ত্রের প্রতিবাদে শালিখায় প্রতিবাদ মিছিল

শালিখা মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : দেশকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন সিকদার, উপজেলা বিএনপির নেতা আশরাফ সিকদার, অ্যাডভোকেট একলাচুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা