শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৭-২৮ মেয়াদে কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৭-২৮ মেয়াদে কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবি সিরাজুল ইসলাম ভুঁইয়া তফসিল ঘোষণা করেন। নির্বাচন সংক্রান্ত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মোতাহার হোসেন জামাল, কমিশন সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফিউদ্দিন সিদ্দিকী, সহায়ক সদস্য সাংবাদিক মোঃ আকতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারন সম্পাদক বেলাল হোসাইন, সাংগঠনিক কামাল হোসেন নয়নসহ সাংবাদিকবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা