মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত-১

কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত-১

(কুতুবদিয়া, (কক্সবাজার) থেকে এম. শহীদুল ইসলাম : কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের মেইজ্জার পাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটেছে।

ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এমইউপি নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেইজ্জার পাড়ার আবুল কাশেম (৬৫) স্থানীয় ডায়াবেটিস মার্কেট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাত ঘটলে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েন। পথচারীরা তাকে মৃত উদ্ধার করেন।

থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, বজ্রপাতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে প্রাথমিক তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন নেওয়া হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা