বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলের মধুপুরে অটোভ্যানের চাপায় শিশু নিহত

টাঙ্গাইলের মধুপুরে অটোভ্যানের চাপায় শিশু নিহত

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ইব্রাহিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার ভবানীটেকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় এবং পরিবার থেকে জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তায় খেলছিল ইব্রাহিম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর ভ্যানচালক দ্রুত ঘটনাস্থল থেকে ভ্যান নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুত্রে জানা যায়, নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । দ্রুত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা