সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মোঃ মফিজউদ্দিন নয়ন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সকালে অক্টোবর ২০২৬ইং মাসের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

​এই বিশেষ অর্জনের পর তিনি জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর এই সাফল্য কটিয়াদীবাসীকে উৎসর্গ করেছেন।

​কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি বলেন, “অক্টোবর ২০২৬ মাসে কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অধিক মাদক উদ্ধার করায় আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় পুলিশ সুপার স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) স্যারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না।”

​এলাকাবাসীর প্রতি ভালোবাসা ও দোয়া কামনা করে তিনি আরও বলেন, “আমার এই অর্জন কটিয়াদীবাসীকে উৎসর্গ করলাম। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে কটিয়াদীর সাধারণ মানুষের সহযোগিতা ও আস্থা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আগামী দিনেও আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূল করা আমার দায়িত্ব আমি সেটা পালন করে যাব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা