শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে চাটখিলের যুবকের বিষপানে আত্মহত্যা

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে চাটখিলের যুবকের বিষপানে আত্মহত্যা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী চাটখিলের যুবক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে শশুর বাড়িতে আত্মহত্যার খবর পাওয়া গেছে। চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ঈদা গাজি পাটোয়ারী বাড়ির নুরুজ্জামানের ছেলে মোহন (৩২) তার শ্বশুরবাড়িতে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৪টায় পরিবারের কাছে খবর আসে ভিকটিম তাহার শশুর বাড়ী লক্ষীপুরের চন্দ্রগন্জ থানাধীন ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত গুজার দিঘীর পাড়ে শশুরের নিজ বসত ঘরে বিষপান করে, তাহার পরিবারের সদস্যরা খবর শুনে মোহনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারী হাসপাতালে নিয়ে যায়।হসপিটালে প্রাথমিক চিকিৎসার পরে তাহাকে নোয়াখালী সদর হাসপাতাল নেওয়ার পরে সন্ধ্যা আনুমানিক ৭:২৫ মিনিট ভিকটিম মোহন মৃত্যুবরণ করেন।

রাতে লাশ ভিকটিমের নিজ বাড়ী নিয়ে আসলে খবর পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ রাত আনুমানিক ৩টার সময় এসআই মোসলেহ উদ্দিনকে পাঠিয়ে মৃত দেহের ময়নাতদন্তের জন্য পূনরায় নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভিকটিম মোহনের শশুরের নাম নবী উল্যাহ প্রকাশ চেয়ারম্যান, স্ত্রী মিতু। ভিকটিমের ৪ বছর বয়সী ১টা ছেলে সন্তান আছে।

জানা যায় ভিকটিম মোহনের স্ত্রী দীর্ঘদিন যাবত তাহার বাবার বাড়ীতে অবস্থান করছেন, ভিকটিম মোহন বারংবার স্ত্রীকে ফেরত আনতে চাইলেও তাহার স্ত্রী এবং শশুর বাড়ীর লোকজন তাকে নানা ধরণের মানসিক অত্যাচারসহ গালমন্দ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা