হাবিবুর রহমান,মধুপুর-ধনবাড়ী(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ঔষুধ প্রশাসন অধিদপ্তর টাঙ্গাইল ও ধনবাড়ী উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে ৭ টি ঔষুধের ফার্মেসীতে।
মঙ্গলবার(১৭ নভেম্বর) ধনবাড়ী বাজারের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষুধ রাখা সহ সরকারী ঔষুধ রাখার দায়ে এ অর্থ দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, ঔষুধ প্রশাসন অধিদপ্তর টাঙ্গাইলের ঔষুধ তত্ত¡ধায়ক রেশমা সুলতানা যুথী’র সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষুধ সংরক্ষণ ও লাইসেন্স টাঙ্গিয়ে না রাখা এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ঔষুধ পাওয়া এবং ঔষুধের মোড়ক লেভেলে নির্দেশিত তাপ মাত্রায় ঔষুধ সংরক্ষিত করা হয়নি । অভিযানে ঔষুধ ও কসমেটিকস আইন-২০২৩এর ৪০ এর খ ও গ ধরায় ৪ ফার্মেসী মালিককে ২৭ হাজার টাকা অর্থদন্ড ও অপর এক ফার্মেসী মালিককে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান সহ অপর এক ঔষুধ ব্যাবসায়ী ড্রাগ লাইসেন্স ব্যাতীব ঔষুধ ব্যবসা পরিচালানা করার অপরাধে ঔষুধ ও কসমেটিকস আইন-২০২৩এর ১৪ এর ১ ধারা লঙ্গণ করায় ৫৪ ধারয় শাস্তি যোগ্য অপরাধে তার সকল কাগজপত্র জব্দ করা হয়েছে ও সেই সাথে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইলে মামলা দায়ের করা হবে। এছাড়া একটি ফার্মেসীতে সকল কাগজপত্র সহ সকল কিছু সঠিক পাওয়া যায়।
অভিযানে ধনবাড়ী বাজারের স্বদেশ ফার্মেসীকে ৭ হাজার টাকা, মাতৃছায়া ফার্মেসীকে ১০ হাজার , মের্সাস ন্যাশনাল ফার্মেসীকে ১০ হাজার , জনতা মেডিক্যাল হল কে ১০ হাজার টাকা সর্বমোট ৩২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও আগামীদিনে জনস্বার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে।
এসময় ধনবাড়ী থানার এএসআই জোবায়ের হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
