শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ এন সি পি এর রূপগঞ্জ উপজেলা কমিটি গঠন, রাতুল আহবায়ক, তারেক সদস্য সচিব

এন সি পি এর রূপগঞ্জ উপজেলা কমিটি গঠন, রাতুল আহবায়ক, তারেক সদস্য সচিব

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রাজনীতির মাঠ চাঙ্গা করা ও নতুন ধারার সাংগঠনিক তৎপরতা জোড়ালো করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য ঘোষিত এই কমিটিতে মোঃ আজিজুল হাকিম রাতুল-কে আহ্বায়ক,মোঃ শাখাওয়াৎ হোসেন তারেক-কে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১ অক্টোবর এনসিপির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সিনিয়র যুগ্ম আহবায়কঃ সাঃ অবঃ মোঃ ইলিয়াস মিয়া,মোমেন প্রধান,যুগ্ম আহবায়কঃ মোঃ মোহন মিয়া, মোঃ শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মোঃ সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান, সিনিয়র যুগ্ম সদস্য সচিবঃ মোছাঃ সাদিয়া আক্তার ও মোঃ ইশতিয়াক আহমেদ, যুগ্ম সদস্য সচিবঃ ব্যারিস্টার মোঃ আরিফুল ইসলাম মিলন, মোঃ ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ শাকিল মিয়া, মোঃ মহিউদ্দিন খান, মোঃ হাসান আহমেদ ও সেতুুল হাসান,সহ-সাংগঠনিক সম্পাদকঃ সিনিয়র পদে জাবেদুল হক সিয়ামসহ আরও ৭ জন,দপ্তর সম্পাদকঃ মোঃ সাফিন খন্দকার,সহ-দপ্তর সম্পাদকঃ মোছাঃ নুসরাত তাবাসসুম,এছাড়া কমিটিতে ১৭ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

নবাগত আহ্বায়ক মোঃ আজিজুল হাকিম রাতুল বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাধারণ মানুষকে সাথে নিয়ে তারা কাজ করবেন। খুব শীঘ্রই রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী ইউনিট কমিটি গঠন করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা