বৃহস্পতিবার | অক্টোবর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পুকুরে গোসল করতে গিয়ে ড্রাইভার নিখোঁজ, ২১ ঘণ্টা পর লাশ উদ্ধার

কুমিল্লা চৌদ্দগ্রাম

পুকুরে গোসল করতে গিয়ে ড্রাইভার নিখোঁজ, ২১ ঘণ্টা পর লাশ উদ্ধার

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মো. সোহাগ নামে এক গাড়িচালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চিওড়া কাজী বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম। উদ্ধার হওয়া সোহাগ কাজী বাড়ির ব্যবসায়ী কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে আরও কয়েকজনসহ এক সঙ্গে গোসল করতে পুকুরে নামেন গাড়িচালক মো. সোহাগ। অন্যরা গোসল শেষ করে পুকুর থেকে ওঠার সময় সোহাগকে পুকুরে থাকা শাপলা ফুল তুলতে দেখতে পায়। পরে দুপুর গড়িয়ে বিকেলেনও সোহাগকে না পেয়ে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করে। খবর পেয়ে শনিবার সকালে চাঁদপুর থেকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ওই পুকুর থেকে সোহাগের লাশ উদ্ধার করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা