শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ভালুকায় সরকারি রাস্তা বাঁশ দিয়ে অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ভালুকায় সরকারি রাস্তা বাঁশ দিয়ে অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকারি রাস্তার ওপর বাঁশের ব্যারিকেড দেওয়ার অভিযোগ উঠেছে জালু মিয়া (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ওই রাস্তা দিয়ে চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ছোট কাশর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি রাস্তার ওপর বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়ায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। তাই রাস্তার ওপর দেওয়া বাঁশের ব্যারিকেডের বিষয়ে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা