৪৬
ভালুকা, প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হচ্ছে।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত রয়েছেন।
