শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চিরনিদ্রায় শায়িত হলেন সুবর্ণচরের প্রবীণ রাজনীতিবিদ নুরুল আমিন মেম্বার

চিরনিদ্রায় শায়িত হলেন সুবর্ণচরের প্রবীণ রাজনীতিবিদ নুরুল আমিন মেম্বার

নোয়াখালী থেকে মোঃ রাশেদুল ইসলাম : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বৃহত্তর চরক্লার্ক ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ ও ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রবীণ মেম্বার নুরুল আমিন মেম্বার আর নেই। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর গতকাল রাত ১টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

নুরুল আমিন মেম্বার ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন।তিনি মোহাম্মদপুর ইউনিয়নের অন্যতম রাজনৈতিক পরিবার মুন্সী বাড়ির একজন অভিভাবক ছিলেন। দীর্ঘ ৭৫ বছর রাজনৈতিক জীবনে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে স্থানীয় মানুষের কাছে তাঁর পরিচিতি ছিল। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মরহুমের জানাজা রমজান আলী সারেং জামে মসজিদে আজ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নুরুল আমিন মেম্বার স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা