রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা প্রধান শিক্ষককে আবেগঘন বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন ইসলাম মাতবর

প্রধান শিক্ষককে আবেগঘন বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন ইসলাম মাতবর

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন কক্সবাজারের রামু উপজেলার জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইনুল ইসলাম মাতবর। দীর্ঘ কর্মজীবনে হাজারো শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করা এই শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয়ে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রুসিক্ত আবেগে ভরে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। সংবর্ধনা শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে প্রিয় শিক্ষককে বিদায় জানান উপস্থিত সবাই।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা